১. ডিজিটাল পণ্যের ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট গ্যারান্টি
টুলসবন্ধুর প্রতিটি ডিজিটাল সাবস্ক্রিপশন, লাইসেন্স কি এবং একাউন্ট ক্রেডেনশিয়ালের সাথে নির্দিষ্ট মেয়াদের ১০০% ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রদান করা হয়। যদি ডেলিভারিকৃত একাউন্টে কোনো প্রযুক্তিগত বা অ্যাক্টিভেশন সমস্যা দেখা দেয়, তবে আমাদের কাস্টমার সাপোর্ট টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত নতুন বিকল্প বা সমাধান প্রদান করবে।
২. রিফান্ডের যোগ্যতা ও শর্তাবলী
যদি অর্ডারকৃত ডিজিটাল প্রোডাক্ট আমাদের স্টক বা সার্ভার ত্রুটির কারণে সরবরাহ করা সম্ভব না হয়।
যদি কোনো কারণে ওয়ারেন্টির মেয়াদের মধ্যে প্রদত্ত সেবায় সমস্যা সৃষ্টি হয় এবং আমাদের টিম বিকল্প রিপ্লেসমেন্ট প্রদান করতে ব্যর্থ হয়।
ডেলিভারির নির্ধারিত সময়সীমা (SLA)-র মধ্যে পণ্য ডেলিভারি সম্পন্ন না হলে এবং গ্রাহক অর্ডার বাতিল করতে চাইলে।
৩. যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
অর্ডার সফলভাবে ডেলিভারি ও কার্যকর হওয়ার পর ব্যক্তিগত মত পরিবর্তন বা ভুল পণ্য ক্রয়ের ক্ষেত্রে।
শেয়ার্ড একাউন্টের পাসওয়ার্ড বা পিন কোড পরিবর্তন বা কোম্পানির নির্দেশিত ব্যবহারের নিয়মাবলী লঙ্ঘন করলে।
গ্রাহকের ডিভাইস বা ইন্টারনেট সংক্রান্ত সমস্যার কারণে সফটওয়্যার ব্যবহারে বাধা সৃষ্টি হলে (তবে এক্ষেত্রে আমাদের টিম টেকনিক্যাল গাইডলাইন দিয়ে সহায়তা করবে)।
৪. রিফান্ড প্রসেসিং পদ্ধতি ও সময়সীমা
রিফান্ড অনুমোদনের পর গ্রাহকের পছন্দ অনুযায়ী দুটি পদ্ধতিতে রিফান্ড সম্পন্ন করা হয়:
১. ইনস্ট্যান্ট ওয়ালেট ক্রেডিট (তাত্ক্ষণিক)
গ্রাহকের ToolsBondhu ওয়ালেটে ১০০% সমপরিমাণ ব্যালেন্স তাৎক্ষণিকভাবে জমা হয়, যা দিয়ে যেকোনো সময় অন্য সেবা কেনা যায়।
২. আসল পেমেন্ট মাধ্যমে ফেরত (২৪-৪৮ ঘণ্টা)
গ্রাহকের মূল বিকাশ (bKash), নগদ (Nagad) বা রকেট (Rocket) নাম্বারে ২৪ থেকে ৪৮ কার্যঘণ্টার মধ্যে টাকা ফেরত পাঠানো হয়।
৫. রিফান্ড ক্লেইম করার নিয়ম
রিফান্ড বা ওয়ারেন্টি দাবির জন্য গ্রাহককে তার অর্ডার আইডি (Order ID) উল্লেখ করে আমাদের অফিসিয়াল WhatsApp নম্বরে (+880 1735-668503) অথবা ইমেইলে যোগাযোগ করতে হবে।