সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬ | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত
Tools Bondhu (টুলসবন্ধু) স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ, টাঙ্গাইল সদর কর্তৃক নিবন্ধিত আইটি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান। ট্রেড লাইসেন্স নম্বর: 5476208561। স্বত্বাধিকারী: নাজমুল ইসলাম (Nazmul Islam)।
শারীরিক অফিসের ঠিকানা: বেলতা রক্ষিত, ৪ নং ওয়ার্ড, পোড়াবাড়ী ইউনিয়ন, পোস্ট অফিস: সন্তোষ, পোস্টাল কোড: ১৯০২, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল, ঢাকা বিভাগ, বাংলাদেশ।
ToolsBondhu (toolsbondhu.com.bd) একটি সরকারি অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনি আমাদের ওয়েবসাইট ব্রাউজ করা, অ্যাকাউন্ট খোলা বা যেকোনো পণ্য অর্ডার করার মাধ্যমে এই নীতিমালা, আমাদের প্রাইভেসি পলিসি, রিটার্ন ও রিফান্ড পলিসি এবং ডেলিভারি পলিসি-তে সম্পূর্ণ সম্মতি জ্ঞাপন করছেন।
টুলসবন্ধু সম্পূর্ণ ডিজিটাল সফটওয়্যার, এআই টুলস ও সাবস্ক্রিপশন কি সরবরাহ করে থাকে। সফল পেমেন্ট ভেরিফিকেশনের পর ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে ডিজিটাল ক্রেডেনশিয়াল (Login/Key/Invite) গ্রাহকের অ্যাকাউন্ট ড্যাশবোর্ড, রেজিস্টার্ড ইমেইল এবং নির্বাচিত ডেলিভারি চ্যানেলে (হোয়াটসঅ্যাপ/মেসেঞ্জার) পৌঁছে দেওয়া হয়।
আমাদের ওয়েবসাইটের সকল প্রোডাক্ট এবং সার্ভিস এর মূল্য বাংলাদেশি টাকা (BDT/৳)-তে প্রদর্শিত। গ্রাহকগণ যেকোনো অনুমোদিত স্থানীয় পেমেন্ট চ্যানেল যেমন বিকাশ (bKash), নগদ (Nagad), রকেট (Rocket), উপায় (Upay), ভিসা/মাস্টারকার্ড এবং সাইট ওয়ালেট ব্যালেন্সের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারেন।
প্রতিটি ডিজিটাল প্রোডাক্টের সাথে নির্ধারিত মেয়াদের ১০০% রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রদান করা হয়। কোনো সাবস্ক্রিপশনে টেকনিক্যাল সমস্যা হলে গ্রাহক সাপোর্ট টিমে জানালে তাত্ক্ষণিক সমস্যার সমাধান বা রিপ্লেসমেন্ট দেওয়া হবে। কোনো কারণে সার্ভিস প্রদান সম্পূর্ণ অসম্ভব হলে রিটার্ন ও রিফান্ড পলিসি অনুযায়ী সম্পূর্ণ মূল্য ওয়ালেট বা মূল পেমেন্ট মেথডে ফেরত দেওয়া হবে।
গ্রাহক ডেলিভারিকৃত একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন, পিন কোড পরিবর্তন বা নিয়ম বহির্ভূত মাল্টিপল আইপি শেয়ার করতে পারবেন না। যেকোনো প্রতারণামূলক কার্যকলাপ বা সিস্টেমের ক্ষতিসাধনের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট কোনো প্রকার রিফান্ড ছাড়াই তাত্ক্ষণিক বাতিল করা হবে।